ঢাকাWednesday , 7 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় বাগেরহাট পুলিশের প্রস্তুতি

Link Copied!

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাগেরহাট জেলা পুলিশের সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

বুধবার (৭ অক্টোবর) বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন মতামত ও সমস্যা শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


সভায় পূজার আগে ও পূজা চলাকালীন করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া পূজা উদযাপন কমিটি, নিরাপত্তা সহায়তা কমিটি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটিকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবু রাসেলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং জেলার মহানগর, উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি