ঢাকাMonday , 5 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বর্ণাঢ্য আয়োজনে মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

Link Copied!

বাগেরহাটের মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে মোংলা উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি মোংলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চালনা বন্দর ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, মোংলা সরকারি কলেজের ড. অসিত কুমার সাহা, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রোকন উদ্দিন এবং সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তালুকদার মো. জিহাদ।

এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আপন বিশ্বাস এবং সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শেফা।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকতার পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করাও জরুরি।

অনুষ্ঠানে মোংলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি