ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকার বাসিন্দা বিশিষ্ট লেখক, কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহিম খলিল সবুজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে দোহার উপজেলার সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি লেখালেখি ও কলামচর্চার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজের মৃত্যুতে স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
তার জানাজা ও দাফনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানা গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
