ঢাকাSaturday , 26 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু – হাসপাতালে ভর্তি সাত

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রুমানা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

#New_Classic_Event_Management

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম। তিনি জানান, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

নিহত রুমানা উপজেলার বান্দুরা ইউনিয়নের নতুন বান্দুরা গ্রামের হাসান মোল্লার স্ত্রী। তার দুটি শিশু সন্তান রয়েছে।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা রুমানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। পাশাপাশি তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন। পরদিন শুক্রবার সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, রুমানার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্বজনদের তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

ডা. রবিউল ইসলাম জানান, চলতি বছর এ পর্যন্ত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কয়েকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তথ্য অনুযায়ী, চলতি বছরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ডা. রবিউল ইসলাম বলেন, জ্বরকে অবহেলা না করে দ্রুত রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা নিতে হবে। পাশাপাশি বাড়িঘর ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি