ঢাকাSaturday , 26 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ডেঙ্গু প্রতিরোধে নবাবগঞ্জে সচেতনতামূলক কর্মসূচি

Link Copied!

ডেঙ্গু যাতে মহামারি আকারে ছড়িয়ে পড়তে না পারে এবং জনসচেতনতা বাড়াতে ঢাকার নবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

#New_Classic_Event_Management

২৬ সেপ্টেম্বর শনিবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন খন্দকার।


সভায় বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম,

কলাকোপা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবু লাল মোদকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

আলোচনা সভা শেষে ফগার মেশিনের মাধ্যমে মশার উপদ্রব কমাতে পুকুর, নালা ও ডোবায় ওষুধ ছিটানো হয়।

একই সঙ্গে ডেঙ্গুর প্রজননস্থল হিসেবে চিহ্নিত বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি