ঢাকাFriday , 25 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বক্সনগরে পল্লব স্মৃতি টুর্নামেন্টের ফাইনালে সবুজ অঙ্গন

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগরে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ প্রতিপাদ্যে আয়োজিত পল্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দোহারের সবুজ অঙ্গন সংঘ।

#New_Classic_Event_Management

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বক্সনগর বিডিএফসি ক্লাব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৩-১ গোলে আলগীচর যুব সংঘকে (নবাবগঞ্জ) পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে সবুজ অঙ্গন সংঘ (দোহার)।

প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা পল্লব আহমেদের স্মরণে বক্সনগর বিডিএফসি ক্লাব এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।


খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকর্মী ইঞ্জিনিয়ার মো. জুম্মন মিয়া। খেলার উদ্বোধন করেন মনির ডেন্টালের স্বত্বাধিকারী ডেন্টিস্ট মনির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এসকেয়ার সার্ভিস ভেন্ডর কমিটির সভাপতি মো. রজ্জব আলী।

বিডিএফসি ক্লাবের সভাপতি সাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শেখ আশফাক।

বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি ডেন্টিস্ট সাদ্দাম আহমেদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত খেলাটি পরিচালনা করেন মাসুম খান। পুরো আয়োজন সঞ্চালনা করেন নবাবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ও মো. আব্দুল্লাহ।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক থেকে দূরে রাখার উদ্দেশ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি