ঢাকাFriday , 18 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংলায় মানববন্ধন

Link Copied!

দেশে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প গ্রহণ ও এর অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর তীরে এ মানববন্ধনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশ। Global Week of Action-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন (UNGA 81) ও আসন্ন COP-31-এর প্রাক্কালে বিশ্বব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।


মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশকর্মী মো. নূর আলম শেখ। বক্তব্য দেন ধরা’র নেত্রী অসীমা মণ্ডল, বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক রেশমা খাতুন, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসানসহ অন্যরা।

সমাবেশে বক্তারা জীবাশ্ম জ্বালানিনির্ভরতা থেকে বেরিয়ে পরিচ্ছন্ন, ন্যায়ভিত্তিক ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর দাবি করে সুন্দরবনসংলগ্ন রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি জানান তারা।

সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, জীবাশ্ম জ্বালানি প্রকল্পে অর্থায়ন বন্ধ করে জলবায়ু বিপর্যয় মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করারও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার কারণে দেশে অর্থনৈতিক ও জ্বালানি খাতে নানা সংকট তৈরি হয়েছে বলে তারা মনে করেন। জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বক্তারা সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে জ্বালানি খাতে বাংলাদেশের স্বনির্ভরতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি