ঢাকাFriday , 18 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবনির্বাচিত সিবিএ নেতাদের সঙ্গে মোংলা বন্দর চেয়ারম্যানের বৈঠক

Link Copied!

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সম্প্রতি অনুষ্ঠিত সিবিএ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত নেতারা। এ সময় বন্দরের আয় বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এবং শ্রমিক-কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ২০২৬ তারিখে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিবিএ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা এতে অংশ নেন।

সাক্ষাতে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বন্দরের সার্বিক কার্যক্রম, শ্রমিক-কর্মচারীদের সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় নবনির্বাচিত সিবিএ নেতারা শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া চেয়ারম্যানের কাছে তুলে ধরেন।


বিশেষ করে মাঠপর্যায়ের কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কর্মপরিবেশের উন্নয়ন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। বন্দর কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো নিয়মতান্ত্রিকভাবে পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

বৈঠকে মোংলা বন্দরের রাজস্ব ও আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি দেশের অর্থনীতিতে মোংলা বন্দরের গুরুত্ব তুলে ধরে বন্দরের সক্ষমতা বাড়াতে কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বন্দরের আয় বৃদ্ধির নতুন ক্ষেত্র চিহ্নিত করা, অপচয় রোধ এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রেখে কার্যক্রমে আরও গতি আনার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বন্দরকে আরও কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নবনির্বাচিত সিবিএ নেতাদের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বন্দরের সদস্য (হারবার ও মেরিন), পরিচালক (প্রশাসন), প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক্স), পরিচালক (বোর্ড), ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক এবং উপপরিচালক (জনসংযোগ)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচন-পরবর্তী এ সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে। এর মাধ্যমে বন্দরের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে সমন্বয় বাড়ার পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো নিয়মতান্ত্রিকভাবে সমাধানের সুযোগ তৈরি হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি