ঢাকাTuesday , 13 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হায়াত আলী মিঞার নামাজে জানাজা অনুষ্ঠিত

Link Copied!

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হায়াত আলী মিঞা(৭৮)চলে গেলেন না ফেরার দেশে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০ টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শারীরিক বিভিন্ন সমস্যা থাকায় গত কয়েকদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হায়াত আলী মিঞা। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা হায়াত আলী মিঞা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে এক শোক বার্তায় সালমান এফ রহমান বলেন, দীর্ঘ প্রায় ৪০ বছর নিষ্ঠার সাথে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন হায়াত আলী মিঞা। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের স্বাধীনতার পর হায়াত আলী মিঞা দোহার উপজেলা আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রয়ানে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।

এ ছাড়া হায়াত আলী মিঞার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- সাবেক বিএনপি নেতা ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সহ আরো অনেকে। মঙ্গলবার বাদ আসর জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি