ঢাকাMonday , 14 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কারিগরি ত্রুটিতে রামপালে বিদ্যুৎ উৎপাদন কমে অর্ধেক

Link Copied!

কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

#New_Classic_Event_Management

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।

তিনি জানান, দুটি ইউনিট চালু থাকা অবস্থায় কেন্দ্রটি থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। তবে দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে উৎপাদন কমে প্রায় ৬০০ মেগাওয়াটে নেমে এসেছে।


আনোয়ারুল আজিম বলেন, বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি মেরামত করে পুনরায় উৎপাদনে আনতে প্রায় চার দিন সময় লাগতে পারে। দ্রুত মেরামতের জন্য ভারত থেকে দুজন প্রকৌশলী আসার কথা রয়েছে। তাঁরা আসার পর মেরামতের কাজ শুরু হবে।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে মোট দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১ হাজার ৩০০ মেগাওয়াট। তবে দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে সাধারণত ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়। আর একটি ইউনিট চালু থাকলে উৎপাদন হয় প্রায় ৫৫০ থেকে ৬০০ মেগাওয়াট।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ ইউনিটটি দ্রুত মেরামত করে উৎপাদনে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি