ঢাকাSunday , 13 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানের তেল জব্দ

Link Copied!

বাগেরহাটের মোংলায় উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে চোরাচালানের মাধ্যমে মজুদ করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

#New_Classic_Event_Management

১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারে মেসার্স শোভা স্টোরের মালিক সবুর তালুকদারের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোডাউনে থাকা ৭৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেন অভিযানকারীরা।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে আনা অপরিশোধিত তেলের সঙ্গে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলেন ব্যবসায়ী সবুর তালুকদার।


অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী উপস্থিত ছিলেন। কোস্ট গার্ডের অভিযানে পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তারাও অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে কোস্ট গার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে মজুদ করা ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। জব্দকৃত তেল পুলিশের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, এর আগেও র‍্যাবের অভিযানে সবুর তালুকদারের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ভোজ্য তেল জব্দ করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি