ঢাকাFriday , 11 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় মাংস বিতরণ দুঃস্থদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি

Link Copied!

বাগেরহাটের মোংলায় ১ হাজার ৪০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করেছে ঢাকার সামাজিক সংগঠন বাঙ্গালী ফাউন্ডেশন।

#New_Classic_Event_Management

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মোংলা পৌর শহরের আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে দুঃস্থ নারী-পুরুষের হাতে মাংস তুলে দেন বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মাংস বিতরণকালে অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “১৫টি গরু জবাই দিয়ে এর মাংস এখানকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করেছি। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”


তিনি আরও বলেন, মানুষের মুখে একটুখানি হাসি ফোটানোর চেয়ে বড় কোনো তৃপ্তি হতে পারে না। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আয়োজকেরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির সময়ে দরিদ্র ও দুঃস্থ পরিবারগুলোর পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণ এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাংস হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষ সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য বাঙ্গালী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি