ঢাকাTuesday , 8 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নবাবগঞ্জে মিছিল

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা।

#New_Classic_Event_Management

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ সদর শহীদ মিনার থেকে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি নবাবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পানালিয়া কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল সমিতির জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।


বিক্ষোভে বক্তারা বলেন, প্রি-পেইড মিটার চালু হলে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ ও ভোগান্তি সৃষ্টি হতে পারে। মিটার রিচার্জ, অতিরিক্ত চার্জ ও বিভিন্ন ধরনের ফি নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

তাই সাধারণ মানুষের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করার দাবি জানান তারা।

উপস্থিত গ্রাহকরা বলেন, বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

জনগণের সঙ্গে আলোচনা না করে মিটার স্থাপন করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভকারীরা প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ, গ্রাহকবান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় গ্রাহকরা গত কয়েকদিনের তীব্র লোডশেডিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে।

দ্রুত লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ব্যবস্থাপনার অনিয়ম ও অব্যবস্থাপনা নিরসন এবং গ্রাহক হয়রানি বন্ধেরও দাবি জানান তারা।

পরে আন্দোলনকারীদের প্রতিনিধি দল ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি