সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্থানীয় ১ নম্বর কলকলিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিকে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বাস্তবায়নে এবং বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসক ডা. মাহবুবুল হক, ডা. আরমান আহমেদ ও ডা. হালিমা আক্তার পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। একই সঙ্গে রোগীদের মধ্যে ৪২ ধরনের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুস ছালাম ও হুমায়ুন কবির।
এ ছাড়া বিএনপি নেতা সুজাত মিয়া, সাংবাদিক ও বিএনপি নেতা হুমায়ূন কবীর ফরীদি, বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া জিতু, খায়রুল ইসলাম ও আনোয়ারুল হক, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ জিতু ও জুনাইদ আহমেদ উপস্থিত ছিলেন।
এ সময় কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রোহান আহমদসহ স্থানীয় নেতাকর্মী ও সুবিধাভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় ক্ষতিগ্রস্তরা।