ঢাকাSaturday , 5 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিশ্বশান্তির প্রার্থনায় নবাবগঞ্জে জন্মাষ্টমীর ধর্মীয় শোভাযাত্রা

Link Copied!

ভাদ্রের শুভ তিথিতে অধর্মের বিনাশ এবং ধর্মানুশীলনের মাধ্যমে জগতে শান্তি প্রতিষ্ঠার মহান বার্তা নিয়ে ঢাকার নবাবগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার চরখলসী এলাকায় অবস্থিত শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উদ্যোগে ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

#New_Classic_Event_Management

‘কৃষ্ণাস্তু ভগবান স্বয়ম’—এই অমর বাণীকে অন্তরে ধারণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ অবতারণ দিবস (জন্মাষ্টমী-২০২৬) উপলক্ষে বিকেলে চরখলসী শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়।

ভক্তদের সমবেত হরিনাম সংকীর্তন, উলুধ্বনি এবং কাঁসর-ঘণ্টার ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন। এ সময় রং-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে নারী-পুরুষসহ নানা বয়সী ভক্তদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে।


শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তরা বলেন, প্রায় ৫২৫৩ বছর আগে শ্রীকৃষ্ণ যে মানবিকতা, ন্যায়, ধর্ম ও সত্যের বাণী প্রচার করেছিলেন, তা আজও সমাজ ও মানবজীবনের পথপ্রদর্শক। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও অশান্তি দূর করা সম্ভব বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা-অর্চনা, গীতাপাঠ, প্রসাদ বিতরণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন।

আগত ভক্তদের একটাই প্রার্থনা—শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে পৃথিবীতে শান্তি, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠিত হোক। একই সঙ্গে পৃথিবীর সকল জীবের শান্তি ও কল্যাণ কামনা করেন তাঁরা।

ভক্তদের প্রত্যাশা, শ্রীকৃষ্ণের শিক্ষা ও আদর্শকে ধারণ করে সমাজে অন্যায়-অবিচার দূর হবে এবং পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও শান্তি আরও সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি