ইছামতি–নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঠিক ১৩ বছর আগে, ২০১৩ সালের এই দিনে নবাবগঞ্জের কলেজপড়ুয়া কয়েকজন সচেতন ছাত্র-ছাত্রীর উদ্যোগে যাত্রা শুরু করে নবাবগঞ্জ উপজেলার বৃহত্তম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক ছাত্র সংগঠন “ইছামতি–নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন”।
১৩ বছরের দীর্ঘ পথচলায় ইছামতি শুধু ছাত্রদের উন্নয়ন নিয়েই কাজ করেনি। সমাজের বিভিন্ন স্তরের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে সংগঠনটি।
এই সময়ে ইছামতির উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম, রক্তদান, বৃক্ষরোপণ, ইছামতি পাঠশালা, কোভিড-১৯ মহামারিতে জনসচেতনতা ও সহযোগিতা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমসহ নানা কর্মসূচি পরিচালিত হয়েছে। এছাড়া ২০২২ সালের সিলেট ও কুড়িগ্রামের ভয়াবহ বন্যায় মাঠপর্যায়ে ইছামতির স্বেচ্ছাসেবীদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
অসংখ্য মানুষের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণাই ইছামতির এই দীর্ঘ পথচলার মূল শক্তি।
আগামীতেও সকল ইছামতিয়ান আরও দায়িত্বশীল, মানবিক ও উদ্যমী হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাব। মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখে ইছামতিকে আরও অনেক দূর এগিয়ে নেওয়ার প্রত্যয় থাকল, ইনশাআল্লাহ।
ইছামতির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সকল সদস্য, পরিচালনা কমিটি, উপদেষ্টামণ্ডলী, সহযোগিতাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং সকল শুভানুধ্যায়ীর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও অভিনন্দন।