ঢাকাMonday , 31 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দোহারে খোকন মৃধা গ্রেপ্তার

Link Copied!

ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর এলাকার আশ্রয়ণ প্রকল্পে ১৩ বছরের এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত খোকন মৃধাকে (করিম মৃধার ছেলে) গ্রেপ্তার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

২৯ ই অগস্ট শনিবার দুপুরে মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পের ১ নম্বর ব্লকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমড়া দেওয়ার কথা বলে ওই স্কুলছাত্রীকে ডেকে নিয়ে যান অভিযুক্ত খোকন মৃধা। পরবর্তীতে সেখানে তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।


ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতারে তৎপরতা শুরু করে স্থানীয় পুলিশ। মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কৃষ্ণ পোদ্দার দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীকে অভিযুক্তকে আইনের আওতায় আনার জোরালো আশ্বাস দেন।

তারই ধারাবাহিকতায়, ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তাৎক্ষণিক অভিযানে নামে।

ঘটনার মাত্র ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে অভিযুক্ত খোকন মৃধাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারের পর অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে দোহার থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি শ্লীলতাহানির মামলা দায়ের করেছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি