সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ অভিযান চালিয়ে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. মতিউর রহমানের নেতৃত্বে এবং পিএসআই জিসান আহমেদের সহযোগিতায় পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার শ্রীধরপাশা (পশ্চিমহাটি) গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে সাইমন আহমেদকে গ্রেপ্তার করা হয়।
তিনি জগন্নাথপুর থানার জিডি নং-১১৯৫, তারিখ ২৯ আগস্ট ২০২৬ এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দায়ের করা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত সাইমন আহমেদকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৩০ আগস্ট সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।