ঢাকাThursday , 20 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিষাক্ত মাছের বিরুদ্ধে মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Link Copied!

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরা এবং স্থানীয় বাজারে সেই মাছ বিক্রি প্রতিরোধে মোংলায় মাছের আড়ত ও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (১৭ আগস্ট) সকালে মোংলার বিভিন্ন মাছের আড়ত ও বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং মোংলা থানা পুলিশের সদস্যরা।

অভিযানকালে মাছের আড়ত ও বাজারগুলোতে মাছের গুণগত মান ও বিষাক্ত পদার্থ ব্যবহারের বিষয়ে নজরদারি করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার পাশাপাশি বিষাক্ত বা কীটনাশক মিশ্রিত মাছ যাতে স্থানীয় বাজারে বিক্রি হতে না পারে, সে বিষয়ে নিয়মিত তদারকি করা হচ্ছে।


প্রশাসন সূত্রে জানা যায়, মোংলার বিভিন্ন মাছের আড়তে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বিষাক্ত বা কীটনাশক মিশ্রিত মাছ পাওয়া গেলে সংশ্লিষ্ট আড়তদার ও বিক্রেতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে জেলে ও মাছ ব্যবসায়ীদের সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিষ ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

সংশ্লিষ্টরা বলেন, সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার কারণে শুধু মাছ নয়, জলজ প্রাণী ও সামগ্রিক জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সুন্দরবন রক্ষা এবং নিরাপদ মাছের বাজার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি