ঢাকাThursday , 20 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাগেরহাট-রামপাল-মোংলা মহাসড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

Link Copied!

বাগেরহাট-রামপাল-মোংলা (জেড-৭৭১৭) জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় বাগেরহাটের দশানী মোড়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

প্রকল্পের আওতায় বাগেরহাট-রামপাল-মোংলা জেলা মহাসড়কের বিভিন্ন অংশ প্রশস্ত ও উন্নয়ন করা হবে। গুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়ন হলে বাগেরহাট সদর, রামপাল ও মোংলা উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ আরও নিরাপদ, দ্রুত ও সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে মোংলা বন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সড়কটি উন্নয়নের ফলে পণ্য পরিবহন ও যাতায়াতে সময় কমার পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। পাশাপাশি বাগেরহাট-রামপাল-মোংলা অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি