ঢাকাSunday , 16 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জের কলাকোপায় নৌকা বাইচের প্রস্তুতি সম্পন্ন

Link Copied!

ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কলাকোপা এলাকার ইছামতী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে আয়োজক কমিটি।

#New_Classic_Event_Management

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৬টায় কলাকোপা স্পোর্টিং ক্লাব ও তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক মো. আলমগীর হোসেন জানান, আগামী শুক্রবার (২১ আগস্ট) ও ৩ ভাদ্র কলাকোপা এলাকাবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি প্রতিযোগিতা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।


আয়োজক কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলাম বলেন, প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি জানান, প্রতিযোগিতা সফল করতে দুপুর আড়াইটার মধ্যে সব ট্রলার ও দর্শনার্থীদের নৌযান তীরে নোঙর করতে হবে। বিকেল ৩টায় প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যার আগেই শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধায়ক মাহবুব আলী দেওয়ান অপু জানান, প্রতিযোগিতায় ৮টি ঘাষি নৌকা ও ৬টি কোষা নৌকার মালিক অংশগ্রহণ নিশ্চিত করেছেন। পুরস্কার হিসেবে একটি ১০০ সিসি মোটরসাইকেল, দুটি ফ্রিজ, ১০টি টেলিভিশনসহ নগদ অর্থ রাখা হয়েছে।

আয়োজক কমিটির উপদেষ্টা সদস্য খন্দকার আবুল আরিফ হিটু বলেন, ইছামতী নদীর তেলি বাড়ির ঘাট থেকে নৌকা বাইচ শুরু হয়ে হরিষকুল ব্রিজের কাছে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ সময় আয়োজক কমিটির উপদেষ্টা সদস্য নিমাই চাঁন বিশ্বাস, মো. শাহ্ আলম, অ্যাডভোকেট লাভলু সিকদার, মো. বাবুল হোসেন বুলু, মো. জাহাঙ্গীর আলম, মো. স্বরুপ, সুমন খানসহ অন্যরা বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে নবাবগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৪টায় আয়োজক কমিটি ও নৌকার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নবাবগঞ্জ, সিংগাইর, সিরাজদিখান, শ্রীনগরসহ বিভিন্ন এলাকার নৌকার মালিকরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি