ঢাকাTuesday , 4 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলার জয়মনির ঘোলে সংকট নিরসনে কোস্টগার্ডের মানবিক উদ্যোগ

Link Copied!

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকায় স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করতে আধুনিক RO (Reverse Osmosis) প্ল্যান্ট স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


এরই ধারাবাহিকতায় মোংলা উপজেলার জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ RO প্ল্যান্ট স্থাপন করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস মোংলার উদ্যোগে স্থাপিত এ প্ল্যান্টের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের স্থানীয় বাসিন্দারাও নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন।

কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি এ প্ল্যান্ট পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্থানীয় মানুষের স্বাস্থ্যসম্মত জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি