ঢাকাTuesday , 28 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

যন্ত্রাইল সড়কের ভাঙা অংশে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

Link Copied!

ঢাকাগামী অন্যতম ব্যস্ত সড়ক নবাবগঞ্জ – যন্ত্রাইল রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে।

#New_Classic_Event_Management

এছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থীর যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ হিসেবেও ব্যবহৃত হয় এই সড়কটি।

সম্প্রতি ভারী বৃষ্টির কারণে সড়কের একটি অংশ হঠাৎ ভেঙে গেছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং তৈরি হয়েছে নিরাপত্তাঝুঁকি।


স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী জানান, বর্তমানে ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল করতে হচ্ছে।

বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

তারা আশঙ্কা করছেন, শুরুতেই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ আরও বড় আকারে ভেঙে পড়ে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি