ঢাকাTuesday , 28 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মৎস্য উৎপাদন বৃদ্ধিতে জগন্নাথপুরে উপকরণ বিতরণ

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকার কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় মৎস্যচাষ প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ করা হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (২৫ জুলাই) দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমীন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া,


বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল আমীন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং প্রকল্পের সুবিধাভোগীরা।

অনুষ্ঠানে প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগীদের মধ্যে মৎস্যচাষ প্রদর্শনী পুকুরের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

এ সময় বক্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক মৎস্যচাষিদের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি