ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভিজিডি কার্যক্রমের চাল বিতরণ করা হয়েছে।
১০ জুলাই শনিবার দুপুরে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের হত দরিদ্র প্রায় ২৩০ টি
দুঃস্থ মহিলাদের মাঝে সরকারি ৬০ কেজি করে খাদ্যশস্য চাল (ভিজিডি) বিতরণ করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ।
এ সময় ফিরোজ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীর দুঃখী মানুষের কথা ভাবেন সর্বদা।
তার ই ধারাবাহিকতা তিনি গরীর অসহায় দুস্ত মহিলাদের নিয়মিত ভিডিজি এর আওতায় চাল
দিয়ে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন আজাদ, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সচিবগণ সহ আরো অনেকে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।