ঢাকাSunday , 26 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাদ্রাসা সংলগ্ন ময়লার ভাগাড়ে দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা

Link Copied!

ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় অবস্থিত দারুলউলুম কওমীয়া মাদ্রাসা (বেপারী বাড়ি মাদ্রাসা) সংলগ্ন ময়লা-আবর্জনা ফেলার স্থানে বৃষ্টির পানি জমে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।

#New_Classic_Event_Management

এতে স্থানীয় বাসিন্দা, মুসল্লি ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় বৃষ্টির পানির সঙ্গে মিশে দুর্গন্ধ আরও তীব্র আকার ধারণ করেছে।


বিষয়টি নিয়ে এলাকার কয়েকজন তরুণ মাদ্রাসা কমিটিকে অবহিত করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের।

এলাকাবাসী জানান, দুর্গন্ধযুক্ত স্থানটির পাশ দিয়েই প্রতিদিন অসংখ্য মুসল্লি মসজিদে যাতায়াত করেন।

এছাড়া আশপাশের বাসিন্দাদেরও প্রতিনিয়ত দুর্গন্ধের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

পরিবেশ দূষণের পাশাপাশি এটি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

স্থানীয়দের দাবি, পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দারুলউলুম কওমীয়া মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে এবং এলাকার মানুষ স্বস্তিতে চলাচল করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি