সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর পৌর প্রকৌশলী হেলাল আবেদীন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক তখবুর হোসেন, সদস্য ফারুক আহমেদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হাই, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, রিয়াজ রহমান, হিফজুর রহমান তালুকদার জিয়া, মো. আল-আমীন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক আলী আজগর ইমন, শাহ ফুজায়েল, ইকবাল হোসেন, আব্দুল মতিন ও যুবদল নেতা বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা। এছাড়া রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা। বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ লাখ ৮০ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ হোসেন ভূঁইয়া, দিলু মিয়া, জগন্নাথপুর পৌর কর কর্মকর্তা রশীদ আলী, সমাজসেবক এলাইছ মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ হারুন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।