ঢাকাThursday , 23 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো

Link Copied!

পর্তুগাল জাতীয় দলের হয়ে দুই দশকেরও বেশি সময় ধরে অসাধারণ সাফল্য অর্জনের পর ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর অবসরের ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ তথ্য প্রকাশ করেছে গোলডটকম।

#New_Classic_Event_Management

জানা গেছে, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোনালদোর সম্ভাব্য অবসরের মাধ্যমে পর্তুগাল জাতীয় দল নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। সম্প্রতি চার বছরের জন্য প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছেন, আপাতত দলে বড় ধরনের পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।


দেশটির টেলিভিশন চ্যানেল ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে জেসুস বলেন, নতুন কোচ এলে সবাই বড় পরিবর্তনের আশা করেন। তবে বাস্তবতা ভিন্ন। অল্প সময়ের মধ্যে অনেক নতুন খেলোয়াড় দলে আনা সম্ভব নয়। তাই তিনি এমন কোনো সিদ্ধান্ত নিতে চান না, যা দলের ভারসাম্যে প্রভাব ফেলে।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলে রোনালদো রেখে যাবেন সমৃদ্ধ এক ইতিহাস। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৩৩টি ম্যাচে অংশ নিয়ে ১৪৬টি গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে রয়েছে।

শুধু ব্যক্তিগত নয়, দলগত সাফল্যেও রোনালদোর অবদান উল্লেখযোগ্য। তার নেতৃত্বে ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে দলটি উয়েফা নেশনস লিগের শিরোপাও জেতে।

বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। পেশাদার ফুটবলে ইতোমধ্যে ৯৭৬ গোল করা এই তারকার সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য এক হাজার গোলের অনন্য মাইলফলক স্পর্শ করা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে তিনি ক্লাব ক্যারিয়ারেই আরও বেশি মনোযোগ দেবেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি