ঢাকাThursday , 23 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

উপজেলা পরিষদের সামনে ঝুলছে বিপজ্জনক টিনের পাত

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীতে অবস্থিত একটি এটিএম বুথের উপরে থাকা অগ্রণী ব্যাংক পিএলসির নন-লাইট সাইনবোর্ড থেকে একটি চিকন টিনের পাত ঝুঁকিপূর্ণভাবে ঝুলে আছে। যে কোনো সময় সেটি নিচে পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

#New_Classic_Event_Management

২১ জুলাই মঙ্গলবার বিকেলে প্রত্যক্ষদর্শীদের মতে, দীর্ঘদিন ধরে টিনের পাতটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। এলাকাটি ব্যস্ত হওয়ায় প্রতিদিন অসংখ্য পথচারী, গ্রাহক ও যানবাহন চলাচল করে।

এমন অবস্থায় টিনের পাতটি হঠাৎ নিচে পড়ে গেলে পথচারীদের গুরুতর আহত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে ঘটনাস্থলে দায়িত্বশীল কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ টিনটি দ্রুত অপসারণ বা মেরামতের ব্যবস্থা নেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি