ঢাকাMonday , 13 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জেলা মহিলা দলের সভাপতির পদত্যাগ দাবিতে বিক্ষোভ

Link Copied!

ঢাকা জেলা মহিলা দলের দোহার ও নবাবগঞ্জ উপজেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

#New_Classic_Event_Management

এ ঘটনার জেরে ১৩ জুলাই সোমবার (বিকেল) দোহার উপজেলা ও দোহার পৌরসভা মহিলা দলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলার পদত্যাগ ও দল থেকে বহিষ্কারের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ঘোষিত কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করেন।


এর আগে, নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের নতুন কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সাধারণ সম্পাদক ছাড়া কমিটির বাকি ১০ জন নেত্রী একযোগে পদত্যাগের ঘোষণা দেন।

তারা জেলা সভাপতির বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তোলেন।

একইভাবে দোহার উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে।

প্রতিবাদ সভা থেকে বক্তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি