ঢাকাFriday , 10 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে পৃথক মামলার দুই আসামী গ্রেপ্তার

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পৃথক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

#New_Classic_Event_Management

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশনায় এসআই অপূর্ব কুমার সাহা, এএসআই আমীর হোসেনসহ পুলিশের একটি দল গত ৬ জুলাই দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত সাজিদ উল্লাহর ছেলে, জগন্নাথপুর থানার মামলা নং-০৩ (৩) ২৬-এর এজাহারভুক্ত আসামি আব্দুল ওয়াকিদ (৪৫) এবং


একই ইউনিয়নের কুবাজপুর গ্রামের মৃত তছর উদ্দিন চৌধুরীর ছেলে, সিআর নং-৫৫/২৬ (জগ.) মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আফাজ চৌধুরী (৪৪)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর ৭ জুলাই পুলিশি প্রহরায় তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি