উন্নত বিশ্বের দেশ পর্তুগাল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম আহ্বায়ক এবং
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রামের বাসিন্দা শামসুজ্জামান জামান সম্প্রতি সংক্ষিপ্ত সফরে নিজ জন্মভূমি বাংলাদেশে এসেছেন।
সফরের অংশ হিসেবে গতকাল তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সঙ্গে উপজেলা প্রশাসন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত,
জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. আব্দুস সোবহান, যুগ্ম আহ্বায়ক হাজী সোহেল আহমদ খান টুনু,
জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া এবং জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন।