ঢাকাMonday , 6 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সভাপতি রুবেল

Link Copied!

নবাবগঞ্জ উপজেলার সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. রুবেল তালুকদার।

#New_Classic_Event_Management

রবিবার (৫ জুলাই) উপজেলা শিক্ষা অফিসারের উপস্থিতিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় ২০২৬-২০২৭ সেশনের জন্য তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

আলহাদিপুর গ্রামের বাসিন্দা মো. রুবেল তালুকদার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।


তিনি শিশুদের শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। এছাড়াও তিনি জাতীয় শিশু-কিশোর সংগঠন নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলার একজন দায়িত্বশীল কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. রুবেল তালুকদার বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং অবকাঠামোগত উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, মো. রুবেল তালুকদারের নেতৃত্বে সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি