ঢাকাThursday , 2 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Link Copied!

ঢাকার দোহারে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, ধর্ষণ মামলার আসামি, জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

#New_Classic_Event_Management

১লা জুলাই বুধবার আনুমানিক রাত ১০টার দিকে দোহার থানার এসআই (নিঃ) আরিফুর রহমান, এসআই (নিঃ) তন্ময় কুমার চক্রবর্তী ও এএসআই (নিঃ) মারুফ হাসানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একজন মাদক ব্যবসায়ী, একজন ধর্ষণ মামলার আসামি, একজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং ভ্রাম্যমাণ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রুইথা এলাকার সজীব খান (৩০)-এর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই ব্যক্তি একটি জিআর ওয়ারেন্ট মামলারও আসামি।


অভিযানে আরও গ্রেফতার হন চর কুসুমহাটি সরকারি আবাসন এলাকার অনিক সরকার (২৭), যিনি একটি ধর্ষণ মামলার আসামি।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দিঘিরপাড় এলাকার হান্নান মোল্লা (২০), মো. ইব্রাহিম (২১), আলিফ (২০) ও নিরব (২০)-কে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি