ঢাকাThursday , 2 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এইচএসসি পরীক্ষা ঘিরে দোহারে ছাত্রশিবিরের স্বেচ্ছাসেবী কার্যক্রম

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় শাখা।

#New_Classic_Event_Management

পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রমও পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দোহার উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের দিকনির্দেশনা, কেন্দ্র খুঁজে পেতে সহায়তা এবং প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য হেল্প ডেস্ক স্থাপন করা হয়।


পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

এছাড়া পরীক্ষা শুরুর আগে ও পরে কেন্দ্র এলাকার যানজট নিয়ন্ত্রণ এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করা হয়।

এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে বলে জানা যায়।

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার সময় শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি