ঢাকাTuesday , 30 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

বাগেরহাটের মোংলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন অংশগ্রহণকারীরা।

#New_Classic_Event_Management

সোমবার (২৯ জুন) বিকেলে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দত্তেরমেঠ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় দীর্ঘদিন ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। বিরোধপূর্ণ জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং প্রায় ১৫০ থেকে ২০০ বছর ধরে তাদের পূর্বপুরুষরা ওই জমি ও বসতবাড়ি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তারা।


বক্তারা আরও বলেন, সন্দীপ মণ্ডলের সঙ্গে প্রতিবেশী লুৎফর ফকিরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং একজন আমিনের মাধ্যমে জমি পরিমাপের সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে পরিবারের সাত সদস্য আহত হন বলে অভিযোগ করা হয়।

তাদের অভিযোগ, ঘটনার সাত দিন পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এতে তারা বিচার ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার দাবি করেন। পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি