ঢাকাMonday , 29 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হলুদের মেলায় এক ছাদের নিচে ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাস

Link Copied!

ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের একত্রিত করা এবং রাজারামপুরের রথখোলার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের প্রত্যয়ে

#New_Classic_Event_Management

শনিবার (২৮ জুন) বিকেলে রাজারামপুরের রথখোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘হলুদের মেলা’।

এই আয়োজনের উদ্যোগ নেয় নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলা। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে ব্রাজিলের জার্সি ও হলুদ রঙের পোশাকে একে একে মাঠে উপস্থিত হন ব্রাজিল সমর্থকরা। তাদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।


আয়োজনে বিশেষ আকর্ষণ ছিলেন মোহাম্মদ রুবেল তালুকদার। তিনি ব্রাজিলের পতাকার আদলে নিজ শরীরে রঙ করে মাঠে উপস্থিত হন, যা উপস্থিত সমর্থকদের দৃষ্টি কাড়ে।

পরে অন্যান্য ব্রাজিল সমর্থকরাও যোগ দিলে মিলনমেলা প্রাণবন্ত হয়ে ওঠে।

অংশগ্রহণকারী সমর্থকরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি রথখোলার ঐতিহ্যবাহী মাঠকে আবারও প্রাণবন্ত করে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি