সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. নাঈম (১৮) কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুন দিবাগত রাতে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘুংগিয়ারগাঁও গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়।
এ সময় জিআর-৫১/২৪ মামলার আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি, ওই এলাকার বাসিন্দা ময়নুল আলমের ছেলে মো. নাঈমকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই মো. নুর হোসেন (চার্জ ইনচার্জ)। এ সময় এসআই মো. মতিউর রহমান, এসআই মো. আল-আমিন, এসআই ভানু লাল রায় এবং এএসআই এখলাছুর রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ২৬ জুন কঠোর পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।