সরকার ঘোষিত করোনা মহামারিতে কঠোর লকডাউনের গেল ৭ম দিনে মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে নৌ বাহিনী,ম্যাজিস্ট্রেট ও পুলিশ’সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই ঘর থেকে রাস্তায় বের হয়েছে মুখে মাস্ক ছাড়া কিছু মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজর এড়িয়ে সিপাই পাড়া,রিকাবী বাজার , মুক্তারপুরের বিভিন্ন সড়ক গুলোতে ভ্যান,মোটর সাইকেল ও ট্রলি,অটো ,মিশুক চলতে দেখা গেছে।
তবে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে কিন্তু কিছু হোটেলে মানুষ বসিয়ে বেচাকেনা করতে দেখা যায়।
লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান গুলো খোলা রয়েছে বন্ধ রয়েছে সকল প্রকার গনপরিবহন।
বুধবার (০৮জুলাই) সকাল ১১ টার পর থেকে মুন্সীগঞ্জ শহড়ে, সিপাই পাড়া, মুক্তারপুর,রিকাবী বাজারের প্রায় সব সড়কেই গাড়ীর বহর নিয়ে মহড়া দেয় ম্যাজিস্ট্রেট,সেনা বাহিনী, পুলিশ’সহ আইসশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা।
মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ( মেজবাহাল সাব ) জানান, সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে মুন্সীগঞ্জ সদর উপজেলা বাসীকে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হয়।