ঢাকাFriday , 26 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দুর্ঘটনার সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু

Link Copied!

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা সাত দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে মারা গেছেন ঢাকার দোহার উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকার তরুণ স্বাধীন (১৮)। তিনি স্থানীয় হোটেল ব্যবসায়ী শুকুর আলীর ছেলে।

#New_Classic_Event_Management

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ জুন নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন স্বাধীন।

দুর্ঘটনার পর তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।


চিকিৎসাধীন অবস্থায় টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার (২৬ জুন) দুপুরে আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

স্বাধীনের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি