ঢাকাFriday , 26 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা

Link Copied!

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মোংলা পোর্ট পৌরসভার বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কোনো শিশুই যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে এ কর্মসূচি সফল করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শাহিন বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশু মৃত্যুহার হ্রাস ও অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের সচেতন করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুর রহমান বলেন, জাতীয় এ কর্মসূচি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মোংলা প্রেস ক্লাবের সভাপতি মো: আহসান হাবীব হাসান বলেন, গণমাধ্যম জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যাম্পেইনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সাংবাদিক, চিকিৎসক, নার্স, সাবেক ও বর্তমান কাউন্সিলর, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা সমন্বিত প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মোংলায় শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি