ঢাকাFriday , 26 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানবিকতায় কোস্ট গার্ড মোংলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম

Link Copied!

উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

#New_Classic_Event_Management

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (২৪ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার সূচনালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে রয়েছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।


এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় বাগেরহাটের মোংলা থানাধীন জয়মনি উচ্চ বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে মোট ২২১ জন অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি