ঢাকাThursday , 25 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গ্রাম উন্নয়নে মুরব্বী ও যুব সমাজের যৌথ সভা

Link Copied!

জগন্নাথপুরে বৃহত্তর বালিকান্দী গ্রামের উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের রাস্তা, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

#New_Classic_Event_Management

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর বালিকান্দী গ্রামের বাসিন্দাদের উদ্যোগে

২৩ জুন মঙ্গলবার সকাল ১০টায় বালিকান্দী গ্রামের বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব প্রয়াত মির্জা ইসকন্দর সাহেবের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বী ও সালিসি ব্যক্তিত্ব শরীফ উল্লাহ।

সভায় বক্তব্য দেন বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও যুক্তরাজ্যপ্রবাসী মো. আবুল বশর ইয়াহিয়া, বিশিষ্ট মুরব্বী মো. জমির আলী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হাসিম, এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার অপারেশন ম্যানেজার মো. তালিমুল ইসলাম, যুক্তরাজ্যপ্রবাসী কবির উদ্দিন, নজরুল ইসলাম, মির্জা আব্দুল লতিফ, নূরুল হক, শায়েস্তা মিয়া, নুরুজ্জামান, আজিজুল হক আজিবুল, শুকুর আলী, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, মনোরুল হক, বাবুল মিয়া, শাহেদ আহমেদ, শাহ আলম এবং আনোয়ার হোসেন শিপুসহ আরও অনেকে।

সভায় বৃহত্তর বালিকান্দী গ্রামের মুরব্বীয়ান ও যুব সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বক্তারা গ্রামের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি