ঢাকাMonday , 22 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে নসাসের নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে নবাবগঞ্জ সাহিত্য সংসদ (নসাস)-এর উদ্যোগে নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (২০ জুন ২০২৬) বিকেল ৪টায় বক্সনগর খাঁ বাড়িস্থ নসাসের অস্থায়ী কার্যালয়ে এই আড্ডার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিত্রাভিনেতা জামিলুর রহমান (শাখা)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবেন্দ্র দত্ত। সভায় সভাপতিত্ব করেন মোজাম্মেল হোসাইন খান।


সাহিত্য আড্ডায় অংশগ্রহণকারীরা স্বরচিত কবিতা পাঠ করেন। পাশাপাশি কবি, সাহিত্যিক ও ছড়াকারদের জন্য স্বরচিত লেখা পাঠের সুযোগ উন্মুক্ত রাখা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিমল চন্দ্র।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক নবাবগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানসহ স্থানীয় সাহিত্যপ্রেমী ব্যক্তিবর্গ।

পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও সৃজনশীলতায় ভরপুর, যা স্থানীয় সাহিত্যাঙ্গনে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। উক্ত সভাটি সঞ্চালনা করেন নবাবগঞ্জ সাহিত্য সংসদ (নসাস)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাজমুল হাসান পদ্য।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি