ঢাকাSaturday , 20 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

‘সমাধান মিয়ানমারেই’ – জাতিসংঘে বাংলাদেশের জোরালো বার্তা

Link Copied!

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত জমি বরাদ্দের অনুরোধ করেছে জাতিসংঘ। তবে সেই অনুরোধ নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার।

#New_Classic_Event_Management

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা যায়। জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও স্থান বরাদ্দের আহ্বান জানানো হলেও, বাংলাদেশ তা গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যারা মিয়ানমার থেকে সহিংসতার মুখে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে।


এদিকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে দ্রুত প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। শুক্রবার মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে। মানবিক কারণে বাংলাদেশ দীর্ঘ প্রায় এক দশক ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, দীর্ঘমেয়াদি এই শরণার্থী উপস্থিতি স্থানীয় জনগোষ্ঠী, পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার ওপর চাপ সৃষ্টি করছে। তাই দ্রুত ও কার্যকর প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান।

বাংলাদেশের অবস্থান অনুযায়ী, মানবিক সহায়তা অব্যাহত থাকলেও রোহিঙ্গা সংকটের মূল সমাধান মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমেই নিশ্চিত করতে হবে বলে জোর দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি