ঢাকাSaturday , 20 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেফতার

Link Copied!

‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম (৪০) গ্রেফতার হয়েছেন। বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে তাকে আটক করে।

#New_Classic_Event_Management

১৯ জুন শুক্রবার আদালতে হাজির করা হলে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান।


জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে মামলা করা হয়। গত ১৫ জুন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দি নিউনেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিবেদক মো. শামস এবং জেলা প্রতিনিধি সাব্বির হাসান।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে বাদী এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন।

অভিযোগ অনুযায়ী, ১২ জুন বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়ানো হয়। এছাড়া ১৩ জুন প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী সম্পর্কে বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্যও প্রচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

বাদীপক্ষের দাবি, নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই উদ্দেশ্যমূলকভাবে এসব তথ্য প্রচার করা হয়েছে, যার ফলে সংশ্লিষ্টদের সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারার অভিযোগ আনা হয়েছে।

আদালতের নির্দেশে সদর থানা মামলা নথিভুক্ত করে এবং পরে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর বিভিন্ন ধারাও যুক্ত করা হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশের এসআই রহমাতুল্লাহ মানিককে।

ডিবির ওসি ইকবাল বাহার জানান, তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রেজানুর ইসলামকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুরের জয়দেবপুর এলাকার বাসিন্দা। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই রহমাতুল্লাহ মানিক জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি