ঢাকাThursday , 18 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মৎস্য সম্পদ রক্ষায় দোহারে যৌথ অভিযানে অবৈধ জাল ধ্বংস

Link Copied!

ঢাকা জেলার দোহার উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জাল উৎপাদন ও মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার বিলাশপুর ইউনিয়নের একটি চায়না দুয়ারি জাল কারখানায় এ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ নৌ পুলিশ সহযোগিতা করে। অভিযানকালে কারখানাটি থেকে ৩০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।


মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জালের ব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিলাশপুর ইউনিয়নের ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অ

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি