ঢাকাTuesday , 16 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বান্দুরা বালক প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসবের রঙিন আয়োজন

Link Copied!

ফলজ গাছ বুনবো নিজের বাড়িতে সবাই, মিলে পাড়বো আর বিষমুক্ত ফল খাবো ও খাওয়াবো”— এই স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির অভিভাবকদের আয়োজনে এবং নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলার সহযোগিতায় এ ফল উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলার সহযোগী ও শিশুবন্ধু মোহাম্মদ রুবেল তালুকদার, সংগঠক শুভাশিস গোস্বামী এবং আবির হোসেন অনিক।


অনুষ্ঠানে এক অভিভাবক তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এ ধরনের আয়োজন শিশুদের মানবিক ও নৈতিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এ উদ্যোগের জন্য নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলার প্রতি কৃতজ্ঞতা জানান।

শিশুবন্ধু মোহাম্মদ রুবেল তালুকদার বলেন, “কচি-কাঁচার মেলা যেভাবে শিশুদের নিয়ে ইতিবাচক কার্যক্রম পরিচালনা করছে, তাতে আমাদের শিশুরা অবশ্যই সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।” তিনি আরও বলেন, “মেলার সঙ্গে আমার সম্পর্ক আত্মিক। তাই সবার প্রতি অনুরোধ, শিশুদের ভালোবাসুন এবং তাদের বিকাশে পাশে থাকুন।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না মণ্ডল শিশুদের সামনে টেবিলে সাজানো বিভিন্ন ফলের পরিচয় জানতে চাইলে শিশুরা সাবলীলভাবে ফলগুলোর নাম বলতে সক্ষম হয়। এতে উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের সময় যাদের অবদান ও সহযোগিতার কথা বিশেষভাবে স্মরণ করা হয়, তাদের মধ্যে রয়েছেন কৃষ্ণাশিস গোস্বামী, ম্যানুয়েল রিকি গমেজ, আসিফ, পূর্ণেন্দু গোস্বামী, নুর-ই-আজমীর ঝিলিক, সুমাইয়া কামাল প্রমা, নাফিস, সালমা আপা, প্রীতম মণ্ডল, পূজন মণ্ডল, প্রণব পাল, স্বর্ণ কমল স্বরণ, মো. এলহাম, আশা এবং আরও অনেকে।

এ সময় নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলার পক্ষ থেকে প্রয়াত ওহামা চিশতিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সহকারী শিক্ষা কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে বিভিন্ন ধরনের ফল বিতরণ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় অভিভাবকদের ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি