ঢাকাMonday , 15 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Link Copied!

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (১৫ জুন) দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিত সিবগাত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জয়পাড়া হাসপাতাল রোডে অবস্থিত তমা রাইসা ফার্মেসিকে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা, রিপন ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং আকরাম ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযান পরিচালনাকালে ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং দোহার থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা প্রদান করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিত সিবগাত উল্লাহ বলেন, জনস্বার্থে ও আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি