ঢাকাMonday , 15 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা এলাকায় একটি বাড়ির গোয়ালঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট, সিগারেট তৈরির কাঁচামাল এবং চোরাইকৃত মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। যৌথ এই অভিযানে অংশ নেয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, থানা পুলিশ এবং কাস্টমস বিভাগ।

#New_Classic_Event_Management

১৩ জুন শনিবার সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের ওসি নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল এবং জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কাস্টমস কর্মকর্তা মেজবাউদ্দিনের নেতৃত্বে আরেকটি দল অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সানকিভাঙ্গা গ্রামে সাবেক কাউন্সিলর বদরুল আলম ভদ্দরের পরিচালিত ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের পাশের একটি বাড়ির গোয়ালঘর থেকে প্রায় ১০ লাখ নকল ডারবি সিগারেট উদ্ধার করা হয়। পাশাপাশি সিগারেট তৈরির কাঁচামাল, তিনটি পেপার রোল, দুটি ফিল্টার কভার, দুটি টুলবক্স এবং মেশিনের বিভিন্ন ছোট-বড় যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।


মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমার জানান, গ্রীন বাংলা টোবাকো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সোমনাথ দে আদালতে দায়ের করা একটি মামলার ভিত্তিতে সার্চ ওয়ারেন্ট জারি হয়। সেই নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে চোরাইকৃত কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। তবে মূল মেশিনটি উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বিষয়টি আদালতকে জানানো হবে বলে তিনি জানান।

ডিবি পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও সংশ্লিষ্ট কাঁচামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্রীন বাংলা টোবাকো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সোমনাথ দে দাবি করেন, তিনি কারাগারে থাকাকালে তার কারখানা থেকে মেশিন, যন্ত্রাংশ, চেকবই ও বিভিন্ন কাঁচামাল চুরি করা হয়েছিল। পরে তিনি আদালতে মামলা করলে তদন্তের অংশ হিসেবে সার্চ ওয়ারেন্ট জারি হয়। সেই অভিযানে চোরাইকৃত কিছু মালামাল এবং নকল সিগারেট উদ্ধার করা হলেও তার মূল মেশিনটি এখনও পাওয়া যায়নি বলে তিনি জানান।

এ বিষয়ে ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দরের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি